ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী নেপাল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপে অবসান ঘটলো ভারতীয় আধিপত্যের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। প্রতিপক্ষ বাংলাদেশ।

১৬ সেপ্টেম্বর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারত বিহিন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে বি গ্রুপ থেকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ভুটান এবং ৬-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী নেপাল

আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২