ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

‘বঙ্গবন্ধু’ উপন্যাস প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স প্রখ্যাত লেখক ও সাংবাদিক মোস্তফা কামালের লেখা উপন্যাস ‘বঙ্গবন্ধু’ প্রকাশ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি পহেলা বৈশাখের দিনে প্রকাশিত হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ পাবলিশার্স উপন্যাসটি প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকাশনা স্থগিত হয়ে যায়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় পহেলা বৈশাখে বইটি প্রকাশিত হয়। উপন্যাসটি ইতিমধ্যেই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এবং শিগগির এটি বাংলাদেশের বাজারে ছাড়া হবে।

উপন্যাস সম্পর্কে লেখক মোস্তফা কামাল বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস লেখার জন্য দীর্ঘ ১৮ বছর গবেষণা করেছি। দেশে-বিদেশে লাইব্রেরিতে কাজ করেছি। শত শত বই, পত্র-পত্রিকা পড়েছি। তারপর উপন্যাসটি লেখা শুরু করি।’ উপন্যাসের সময়কাল ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত।

মোস্তফা কামাল বাংলাদেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তিনি ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৯১ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।

কামাল দৈনিক সংবাদ, প্রথম আলো ও কালের কণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

‘বঙ্গবন্ধু’ উপন্যাস প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স

আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২