ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

দেওয়ানগঞ্জে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

দুই শিশুর মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জে ডোবার পানিতে পড়ে মৃত দুই শিশুর মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ এপ্রিল দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চরমাদার মাস্টারপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু দুটি হল- চরমাদার মাস্টারপাড়ার দরিদ্র মো. সুরুজ্জামানের মেয়ে আয়াত আক্তার (৩) ও মোতালেব হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)।

স্থানীয়দের বরাদ দিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, আয়াত ও সিনহা নামের দুই শিশু ১ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। তাদের পরিবারের স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করছিলেন। নিখোঁজের তিন ঘন্টা পর বেলা ১২টার দিকে স্থানীয় পথচারী একজন নারী ওই শিশুদের বাড়ির পাশের ডোবার পানিতে দুই শিশুকে ভাসতে দেখে তাদের স্বজনদের জানান। পরে তাদের স্বজনরা সেখান থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, শিশু দুটি ডোবার পানিতে পড়েই মারা গেছে বলে তাদের পরিবার থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

দেওয়ানগঞ্জে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২