ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শুক্রবার ১৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৮ জন। আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩৩। আগের দিনের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৩ শতাংশ। সংক্রমণের হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ মৃতদের মধ্যে একজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু

আপডেট সময় ১০:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২