ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

‘আমরা বাল্য বিয়ে করবো না’

শেরপুরে এফএফসিআর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ‘আমরা বাল্য বিয়ে করবো না’ মুখে এই কথা উচ্চারণ করে শপথ নিয়েছে শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মডেল গার্লস স্কুলের শিক্ষার্থীরা। ৫ মার্চ সকালে ওই স্কুলে উপস্থিত সকল শিক্ষার্থীকে শপথ গ্রহণ এবং এফএফসিআর’র নির্ধারিত ফরমে স্বাক্ষর গ্রহণ করা হয়।

স্কুল শিক্ষার্থীদের সংগঠন ফাইট ফর চিল্ড্রেনস রাইটস (এফএফসিআর) এ কার্যক্রমের আয়োজন করে।

শপথ ও স্বাক্ষর গ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন মডেল গাল্স স্কুলের শিক্ষিকা দিলরুবা বেগম। এসময় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কবি রফিক মজিদ, প্রভাষক ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিদম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুরে শিশুদের বাল্যবিয়ে রোধে শপথ গ্রহণ করান এফএফসিআর সভাপতি ফারাবি জাবিন সায়েরি। ছবি: বাংলারচিঠিডটকম

এফএফসিআর সূত্র জানায়, শিশু অধিকার রক্ষায় এই ক্যাম্পেইন শহরের বিভিন্ন স্কুলে পরিচালিত হবে। আর এ কার্যক্রম চলমান থাকবে বছরব্যাপী।

এফএফসিআর’র সভাপতি ফরাবি জাবিন সায়েরি জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতিমধ্যে অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ শুরু করা হলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

‘আমরা বাল্য বিয়ে করবো না’

আপডেট সময় ০২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২