ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

সরিষাবাড়ীতে বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকিৎসক মুরাদ হাসান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২ মার্চ বিকেলে সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার বাসস্ট্যান্ডে বাস টার্মিনাল ভবন নির্মাণ ছিল এ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। ২ মার্চ সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে এ দাবি বাস্তবায়নের দ্বার উন্মোচিত হল। এ উপলক্ষে শিমলাবাজার বাসস্ট্যান্ডে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করা হয়। প্রধান অতিথি চিকিৎসক মুরাদ হাসান এমপি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এ এলাকায় কোন বাস টার্মিনাল নির্মাণ করা হয়নি। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে সেটা আবারও প্রমাণিত হল। আওয়ামী লীগ সরিষাবাড়ীর মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, থানার পরিদর্শক মীর রকিবুল হক, বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, মহাদান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাষ্টার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, আব্দুল হক তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

সরিষাবাড়ীতে বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ১০:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২