ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা

ইসলামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ২ মার্চ বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও রোজিনা আক্তার চায়না, ওসি মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধূরী চার্লেস প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় এতে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান রোকন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

ইসলামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা

আপডেট সময় ০৮:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২