ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই।

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে এক ব্রিফিংয়ে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, “এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।”

জেন পিয়র বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোন ভ্রমণ পরিকল্পনার সুযোগ নেই এবং এটি অবশ্যই ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করছে না। “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে কর্মকর্তা পর্যায়ে কথোপকথন চালিয়ে যাওয়া, যাতে আমরা কূটনীতির দরজা খোলা রাখা নিশ্চিত করতে পারি।

১৩ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জেলেনস্কির মতে, এই ধরণের সফর ইউক্রেনের চারপাশে উত্তেজনা প্রশমিত করার প্রচেষ্টাকে সহজতর করার জন্য “একটি শক্তিশালী সংকেত” হবে।

পশ্চিম এবং কিয়েভ সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগাসন সম্পর্কে অভিযোগ করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এই দাবীকে “শূন্য এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন, যা উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে কাজ করে এবং উল্লেখ করেন যে রাশিয়া কারও জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস

আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২