ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১২ হাজার ১৯৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। এই সময়ে মারা গেছেন ৩৬ জন। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।

২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, আজ ৩৬ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। গতকাল ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪৭ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৬ দশমিক ৭৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১২ হাজার ১৯৩

আপডেট সময় ০৭:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২