ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৭ জন, আক্রান্ত ৯ হাজার ৬১৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। এই সময়ে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৬ জন।

২২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গতকালের চেয়ে সংক্রমণ কমেছে দশমিক ৪৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৮ দশমিক ০২ শতাংশ।

এতে বলা হয়েছে, আজ ১৭ জনসহ এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। গতকাল ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১১ হাজার ৪৩৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ১৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৭ জন, আক্রান্ত ৯ হাজার ৬১৪

আপডেট সময় ০৮:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২