ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে দলীয় আবেদন ফরম জমা দিলেন সাবেক ছাত্র নেতা আবুল খায়ের আজাদ

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় আবেদন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা আবুল খায়ের আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আবুল খায়ের আজাদ।

তিনি ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের আজাদের স্বহস্তে লিখিত আবেদন পত্র তার পক্ষে ব্যবসায়ী আবুল আসাদ বিপ্লব, ব্যবসায়ী নুর ইসলাম, সাব্বির আহাম্মেদ, ব্যবসায়ী আনিছুর রহমান, রাজু আহাম্মেদ জমা দেন।

ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। তিনি আগামী নির্বাচনে অংশ নিতে দলের একনিষ্ঠ কর্মী হয়ে নৌকা প্রতীকের দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সৎ, ত্যাগী ও দুর্দিনের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আবুল খায়ের আজাদ ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নবাসীর ধারণা পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা আবুল খায়ের আজাদ নৌকা প্রতীক দেওয়া হলে এই ইউনিয়নের আওয়ামী লীগের হারানো গৌরব ফিরে পাবে।

তাই স্থানীয় তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ ভোটারের দাবি তাকে মনোনয়ন দেওয়া হলে এই ইউনিয়নে দলের বিজয় নিশ্চিত হবে।

এ বিষয়ে ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ছাত্র নেতা আবুল খায়ের আজাদ জানান, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জনগণের কল্যাণের জন্য বৃহত পরিসরে কাজ করতে দীর্ঘদিন ধরে কাজ করছি। দল আমাকে দলীয় মনোনয়ন দিলে এই ইউনিয়নে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে দলীয় আবেদন ফরম জমা দিলেন সাবেক ছাত্র নেতা আবুল খায়ের আজাদ

আপডেট সময় ০৭:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১