ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে এইচএসসি পরীক্ষার্থীরা করোনার টিকা পাবে ২১ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। একই সাথে ২৭ নভেম্বর থেকে ১৩ বছর থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়ে তা চলমান থাকবে। জামালপুর পৌর শহরের মির্জা আজম অডিটরিয়ামে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। ১৭ নভেম্বর জেলা কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুর্শেদা জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্র জানায়, ২১ নভেম্বর প্রথম দিন জামালপুর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরদিন ২২ নভেম্বর জামালপুর সদর উপজেলার অবশিষ্ট ও বকশীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ২৩ নভেম্বর মঙ্গলবার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার, ২৪ নভেম্বর ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার এবং ২৫ নভেম্বর সরিষাবাড়ী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এছাড়াও টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের পরীক্ষার নিবন্ধন কার্ড (শুধুমাত্র এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), জন্ম নিবন্ধন সনদ ও শিক্ষার্থীর বা অভিভাবকের মোবাইল ফোন নম্বর সাথে করে আনতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মুর্শেদা জামান জামালপুর জেলায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকগণের অবগতির জন্য জানান, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোভিড-১৯ এর টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আওতায় জামালপুর জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উপজেলাওয়ারি ওপরে উল্লিখিত তারিখ অনুয়ায়ী টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এইচএসসি ও সমমান ২০২১ এর পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকের সহায়তায় ও তত্ত্বাবধানে টিকাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

বাংলারচিঠিডটকমের ফেসবুক পাতা লাইক দিতে পারেন : facebook.com/BanglarChithi

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুরে এইচএসসি পরীক্ষার্থীরা করোনার টিকা পাবে ২১ নভেম্বর থেকে

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১