ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

আসন্ন জলবায়ু সম্মেলনকালে কথা নয়, কাজের আহ্বান জানালেন প্রিন্স চার্লস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  প্রিন্স চার্লস আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনকালে কথাকে কাজে পরিণত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজীবন পরিবেশবাদী চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন। তিনি তার একটি গাড়ি চালাতে হোয়াইট ওয়াইন ও পনিরের মিশ্রন ব্যবহার করেন। খবর এএফপি’র।

গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন।

রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী ও বড় ছেলে ৭২ বছর বয়সী চার্লস তার ৯৫ বছর বয়সী মাকে নিয়ে সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি উদ্বিগ্ন যে, বিশ্বনেতারা “শুধু কথাই বলবেন”। তিনি আরো বলেন, বাস্তবে পদক্ষেপ গ্রহন করাই সমস্যা।”

এ শীর্ষ সম্মেলন প্রধান উন্নয়নশীল দেশগুলোকে তাদের কার্বন নি:সরণ কমানোর জন্য আরও বেশি কিছু করার জন্য উৎসাহিত করা এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার প্রদান করতে সমৃদ্ধ বিশ্বকে রাজী করানোর চেষ্টা করবে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট কাজ করছে কিনা জানতে চাইলে চার্লস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে, প্রিন্স অব ওয়েলস ঘরবাড়ি আরও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনের রাস্তা অবরোধ করে জলবায়ু আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আসন্ন জলবায়ু সম্মেলনকালে কথা নয়, কাজের আহ্বান জানালেন প্রিন্স চার্লস

আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১