ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসিবি প্রধান হোয়াটমোরের পদত্যাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তান সফর বাতিলে সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর। বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বোর্ডের সাথে সমঝোতার ভিত্তিতে চলতি ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরই পদ ছাড়বেন ৬৩ বছর বয়সী ওয়াটমোর।

ইংল্যান্ড পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিলে চারদিক থেকে সমালোচনার মুখে এক বছর দায়িত্ব পালন শেখেন সড়ে যাবার সিদ্বান্ত নেন হোয়াটমোর। তবে বোর্ডের সাথে তার চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছরের।

হোয়াটমোর বলেন, ‘ইসিবির চেয়ারটা ছাড়তে হচ্ছে ভেবে খারাপ লাগছে। তবে আমি বুঝেশুনেই নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। কেননা আমি খেলাটাকে খুব ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারীর আগে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমাকে দেওয়া দায়িত্ব মূল ভাবনা থেকে ভিন্ন। এটি ব্যক্তিগতভাবে আমার ওপর বিরুপ প্রভাব ফেলেছে।’

হোয়াটমোর বলেন, ‘বোর্ড এবং আমি মনে করি, নতুন কাউকে দিয়ে এই দায়িত্ব পরিচালনা করা হবে।’

কলিন গ্রেভসের অবসরের পর ২০২০ সালের সেপ্টেম্বরে ইসিবির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব শুরু করেছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাহি হোয়াটমোর।

গেল মাসে পাকিস্তান সফরে পুরুষ ও নারী দলের সাদা বলের সিরিজটি বাতিল করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছিলো, এই অঞ্চলে ভ্রমণ নিয়ে দুর্ভাবনা ও কোভিড পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক চাপ না বাড়াতেই সফর বাতিল হয়।

নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার কয়েকদিন পরই এই সিদ্বান্ত নেয়া হয়।

২০০৫ সালের পর প্রথমবার ইংল্যান্ড দলেল পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তে দক্ষিণ এশীয় দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

রাওয়ালপিন্ডিতে ১৩ এবং ১৪ অক্টোবর দু’টি টি-টোয়েন্টি খেলার সূচি নির্ধারিত ছিল ইংল্যান্ড ও পাকিস্তান পুরুষ দলের। এরপর নারী দলের একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুচি নির্ধারিত ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ইসিবি প্রধান হোয়াটমোরের পদত্যাগ

আপডেট সময় ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১