ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

ফারুকুজ্জামান বিপ্লব

ফারুকুজ্জামান বিপ্লব

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১০ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ। এ জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান বিপ্লব ৮ সেপ্টেম্বর বিদ্যালয়ে আসেন। একইদিন বিদ্যালয়ে আসেন ভুক্তভোগী সহকারী শিক্ষিকাও। এ সময় তাকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষিকা ৮ সেপ্টেম্বর বিকালে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর প্রাথমিক তদন্ত করে আমরা সত্যতা পাই। পরে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানাই এবং ওই শিক্ষিকাকে তার কাছে পাঠাই।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান ওই সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনাটি ভুক্তভোগী শিক্ষিকা ক্লাস্টার এটিওকেও জানিয়েও কোনও কিছু হয়নি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বলেন, ওই শিক্ষিকা যেমন অভিযোগ করেছে আসলে তেমনটা না।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তিন সদস্য তদন্ত কমিটি করেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১