ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

মানুষের উন্নত জীবন ও যেকোন দুর্যোগে পাশে থাকাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য : ধর্ম প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থেকে খোঁজ খবর নেয় এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করে।

প্রতিমন্ত্রী ২১ মে বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ যাতে উন্নত জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসের মহামারী কর্মহীন, গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সরকার। করোনাভাইরাসের এ সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে ।

উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসিসহ স্থানীয় আওয়ামী লীগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ২০ মে বিকেলে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত ৬টি পরিবারের প্রত্যেককে ২০ হাজার করে, আহত ৬টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার করে, গবাদি পশু মারা যাওয়ার জন্য ৩টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার করে এবং সাম্পতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ৫ হাজার করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, থ্রী পিস এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

মানুষের উন্নত জীবন ও যেকোন দুর্যোগে পাশে থাকাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১