ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

ইসলামপুরে গরুচোর গ্রেপ্তার, চোরাই গরু উদ্ধার

গ্রেপ্তার গরুচোর বাছিরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় চুরি হওয়া গরু উদ্ধারসহ চিহ্নিত এক গরুচোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম বাছিরুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার পলবান্ধা ভাটিপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাখনের ছেলে।

গরুর মালিক তোতা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে ৫ মে বিকালে বাছিরুল ইসলামকে গরুচুরির মামলায় জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার এসআই হাসমত আলী জানান, উপজেলার সাপধরী ইউনিয়নের কাঁসারি ডোবা গ্রামের মৃত মুনসর সরদারের ছেলে তোতা মিয়ার একটি গরু চুরি হয়েছে মর্মে ৪ মে দিবাগত রাতে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে চিহ্নিত গরুচোর বাছিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকেই গরুটি উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, আমরা জনগণের জামমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গরুচোরদের দমনে বদ্ধপরিকর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে গরুচোর গ্রেপ্তার, চোরাই গরু উদ্ধার

আপডেট সময় ০২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১