ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ২৭ মৃতদেহ উদ্ধার, অভিযান সমাপ্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৭ মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া লঞ্চটি ক্রেণের মাধ্যমে নদীর পাড়ে টেনে আনে। এরপর লঞ্চটির ভেতরে তল্লাশী করে এসব মৃতদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমডোর মো. সাদেক বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে ঘটনাস্থল থেকে বাসস’র নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ৫ এপ্রিল ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে টেনে আনা হয়। এসময় লঞ্চের ভেতর থেকে নারী, শিশু ও বেশ কয়েকজন পুরুষসহ আরো ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাত ১২টা পর্যন্ত আরো ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

জানা গেছে, রাবিত আল হাসান’ নামের মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ ও শিশুসহ অনেক যাত্রী নিখোঁজ ছিল।

৪ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ‘রাবিত আল হাসান’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। লঞ্চের যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ২৭ মৃতদেহ উদ্ধার, অভিযান সমাপ্ত

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১