ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনে অসহায় ও এতিমদের পাশে পুলিশ সদস্য মেহেদী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জন্মদিনে কেক কেটে নয়, অসহায় ও এতিমদের সহায়তা করে জন্মদিন পালন করলেন জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মেহেদী মাসুদ। ১ এপ্রিল ৩১তম জান্মদিন উপলক্ষে বিকালে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী, এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ ও বনজ গাছে গাছে পাখিদের জন্য বাসস্থান করে দেন।

জানা যায়, মেহেদী মাসুদ শেরপুর জেলার চরশেরপুর গ্রামের আলহাজ আবুল বাশারের ছেলে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাধারণ সদস্য হিসাবে ২০১১ সালে যোগদান করেন তিনি। ২০১৮ সালে সহকারী উপ-পরিদর্শক পদে পদোন্নতি পান। সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে আসেন ২০২০ সালের শুরুর দিকে। নিষ্ঠাবানের সাথে কর্তব্য পালন করে আসছেন মেহেদী।

১ এপ্রিল ৩১-এ পা দিলেন এই পুলিশ সদস্য। জন্মদিনের আনন্দটা কেক কেটে নয়, করোনায় অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জন্মদিন পালন করেন তিনি। ৬০ বয়সের এক বৃদ্ধ ভ্যানচালক পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী, ২০ জন এতিম ছাত্রকে কোরআন শরিফ ও ১০০টি বনজ গাছে পাখিদের বাসার জন্য মাটির কলস বেঁধে দিয়ে জন্মদিন পালন করেন পুলিশ সদস্য মেহেদী মাসুদ।

জন্মদিনে পুলিশ সদস্য মেহেদী মাসুদ বলেন, এটা কোন লোক দেখানো কাজ নয়, আমার সামর্থ্যনুযায়ী যতটুক সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। প্রতিবছর পরিবার-বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করি। এভার অন্যভাবে দিনটি পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, সত্যিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে বেশি দিন লাগবে না আমাদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জন্মদিনে অসহায় ও এতিমদের পাশে পুলিশ সদস্য মেহেদী

আপডেট সময় ১১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১