ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নারী জাগরণে বিপ্লব ঘটেছে : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, নারীর ক্ষমতায়ণ ও উন্নয়নে তাঁর সরকারের ব্যাপক কার্যক্রমের সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক স্বীকৃতি এনে দিয়েছে, দেশে নারী জাগরণে বিপ্লব ঘটেছে। বিগত বিএনপি জামায়াত জোট আমলে কোন কাজ হয়নি। বাংলাদেশের সকল উন্নয়নমূলক কাজ যা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। আমাদের সরকারের সে অর্থনৈতিক ক্ষমতা আছে। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেডে নারীদের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি যাতে করে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কাজেই আমরা চাই যে, সবাই নারী-পুরুষ নির্বিশেষে এই দেশকে উন্নত করার কাজ করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। সরকারের কাজ করার সক্ষমতা আছে বলেই আমরা বড় বড় প্রকল্প নিতে পারছি।

২০ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জামালপুরের ইসলামপুর গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে চিনাডুলী এবং বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গুচ্ছগ্রামে বসবাসকৃত ৪০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় চরাঞ্চলবাসীকে উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী বলেন, একেকটি নদীর আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। নদীর এই পরিবর্তনগুলো অনুধাবন করতে আমাদের সময় লাগে। আমরা দুর্গম যমুনার চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার্থে যখন যা প্রয়োজন তা চেষ্টা করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলের দ্বোর গোড়ায় পৌছে দিচ্ছি।

ওই দিন বিকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রীরচরে জামিয়া মুফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন ও আগ্রাখালী গ্রামে প্রতিমন্ত্রী সুধীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নারী জাগরণে বিপ্লব ঘটেছে : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১