ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

সারাদেশে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে এবং সারাদেশে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আগামী তিন দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়বে, কমবে শীতের প্রকোপ।

১ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রংপুরের রাজারহাটে এই তাপমাত্রা ছিল।

এদিকে, ১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের কোথাও কোথাও এবং সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, হাতিয়া ও সন্দ্বীপ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং পাশাপাশি দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় ১ ফেব্রুয়ারি সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে এবং ২ ফেব্রুয়ারি সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সারাদেশে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

আপডেট সময় ০৭:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১