ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

রংপুর বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রংপুর বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

১৫ জানুয়ারি সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

১৫ জানুয়ারি সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

১৪ জানুয়ারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৫ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৪ জানুয়ারি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

রংপুর বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

আপডেট সময় ০৬:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১