ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

মাদারগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফাঁসিতে ঝুলে স্বপ্না বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১০ জানুয়ারি দুপুরে পৌরসভার দক্ষিণ চরবওলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রাজমিস্ত্রী শামিমের স্ত্রী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে বসত ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্বপ্না বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী দিনমজুর শামিম কর্মস্থলে ও ৯ বছরের মেয়ে স্কুলে থাকায় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের বিছানায় ৮ মাস বয়সী ছেলেকে রেখে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্বপ্নার শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৭ বছর ধরে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শাশুড়ি কমলা বেগম বলেন, সকালে বাড়িতে স্বপ্নার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর বাড়িতে এসে পাশের রুমের দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা খুলে দেখি স্বপ্না গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে নিহতের বাবা সামিউল প্রামাণিক জানান, আমার মেয়ে কিভাবে মারা গেল জানিনা তবে এর সঠিক বিচার চাই।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ১০:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১