ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন আওয়ামী লীগনেতা মনির

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির উদ্দিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির উদ্দিন। এদিকে মনির উদ্দিনকে দল থেকে নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ায় খবর সরিষাবাড়ীতে পৌঁছানোর সাথে সাথে ২৬ ডিসেম্বর রাতে সরিষাবাড়ী পৌর শহরের বাউসি বাজার ও পপুলার মোড় এলাকায় তাঁর সমর্থকরা ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করে।

২৬ ডিসেম্বর আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মো. মনির উদ্দিনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সরিষাবাড়ী পৌর নির্বাচনে নৌকার দাবিদার ছিলেন ১০ জন।

তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২০ ডিসেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণের কার্য়ক্রম।

নৌকা প্রার্থীর মনোনয়ন পাওয়া মনির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরিষাবাড়ী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের প্রতি।

তিনি আরও বলেন, সকল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা মার্কার ভোট চাইবো পৌরবাসীর কাছে। আমি আশা করছি সরিষাবাড়ী পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করলে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরশহর গড়ে তুলতে পারবো।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে সরিষাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৩ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন আওয়ামী লীগনেতা মনির

আপডেট সময় ১২:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০