ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

ধানুয়া কামালপুর স্থল বন্দরের সমস্যা সমাধানে ডিসি-এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধানুয়া কামালপুর স্থল বন্দরের সমস্যা সমাধানে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরের জমি মালিকদের সাথে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ ডিসেম্বর দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, কামালপুর স্থল বন্দর উন্নয়ন প্রকল্পের তত্ত্বাধায়ক প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় এমপির প্রতিনিধি নূরুল আমিন ফোরকান, জমির মালিক আব্দুল্লাহ মোকাদ্দেস রিপন, জমির মালিক শফিকুল ইসলাম।

এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালসহ জমির মালিক, স্থানীয় সাংবাদিকসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আলোচনায় জানা যায়, গত বছরের ডিসেম্বরে ধানুয়া কামালপুর স্থল বন্দরের উন্নয়নের জন্য ১৫ একর ৮০ শতাংশ জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। অধিগ্রহণ করা প্রত্যেক জমির মালিককে প্রতি শতাংশে ১১ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। কিন্তু জমির মালিকরা সরকার নির্ধারিত মূল্য না নিয়ে আপত্তি জানান। সম্প্রতি বন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে স্থানীয় জমির মালিকরা এতে বাধা দেন। ফলে কাজ বন্ধ করে দেন ঠিকাদার। বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার জমির মালিকদের সাথে মতবিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

ধানুয়া কামালপুর স্থল বন্দরের সমস্যা সমাধানে ডিসি-এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০