ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বড় ভাই সেজনু মনিরকে হত্যা মামলার রায়ে একমাত্র আসামি ছোট ভাই মো. সুমনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ ডিসেম্বর দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার আদালতে এ রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি সুমন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ আগস্ট ভোরে সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের সেজনু মনির তার ঘরে বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার কণিষ্ঠ সহোদর সুমন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। পরবর্তীতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সেজনু। এ ঘটনায় নিহত সেজনুর স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সুমনকে আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ পাঁচ বছর পর আসামি সুমনের উপস্থিতিতেই আদালত উল্লিখিত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলী নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী সাবিনা ইয়াসমিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট সময় ০৬:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০