ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে জামালপুরে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। ৬ ডিসেম্বর সকালে থানামোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেখ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের বাংলাদেশের মাটিতে কোন ঠাঁই হবে না।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার, শ্রম সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, সহ-দপ্তর সম্পাদক শাহ সালাউদ্দিন, আইন সম্পাদক আইনজবী রাহাত পাহলোয়ান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমানসহ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০