ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে কৃষক রমজান আলী ৩ দিন ধরে নিখোঁজ

নিখোঁজ কৃষক রমজান আলী

নিখোঁজ কৃষক রমজান আলী

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা গ্রামের রমজান আলী ওরফে ঘটু (৪২) নামে এক কৃষক তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসী ও নিখোঁজ রমজান আলীর পরিবার জানায়, রমজান আলী ২২ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী ইদ্রীস আলীর সাথে বাড়ির অদূরে হাট মাগুরা বাজারে যান। সেখান থেকে ফিরে বাড়ি না এসে পাশের বাড়ি ওরসে যোগ দেন তিনি। সেখানে তাকে অনেকেই দেখেছেন।পরদিন ২৩ অক্টোবর সকালে রমজানের বাড়ির উঠানে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেলেও সেই থেকে রমজান আলী নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য স্থানে খোঁজেও তাকে পাওয়া যায়নি।

২৩ অক্টোবর রমজানের বড় ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জিডি করার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তার স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলেসহ পরিবারের লোকজন গৃহকর্তা নিখোঁজ হওয়ায় উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে কৃষক রমজান আলী ৩ দিন ধরে নিখোঁজ

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০