ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ট্রাম্প-নেতানিয়াহুর পর পুতিনও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ২৪ সেপ্টম্বর প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। খবর সিবিএস নিউজের।

বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। সের্গেই কোমকভ মনে করেন, আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী।

তবে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস খবরটি অস্বীকার করেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। অবশ্য ট্রাম্প দুটি মনোনয়ন পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ট্রাম্প-নেতানিয়াহুর পর পুতিনও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

আপডেট সময় ০৪:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০