ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার বিরুদ্ধে চার মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ আপিলে বহাল

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা চার মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগ বহাল রেখেছেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বে তিন সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ বেঞ্চ ২০ সেপ্টেম্বর এ আদেশ দেন।

২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের হরতালের সময় নাশকতার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় করা তিন মামলা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনা অপর একটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আজ আপিল বিভাগ।

ভার্চ্যুয়ালি শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

খালেদা জিয়ার বিরুদ্ধে চার মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ আপিলে বহাল

আপডেট সময় ০৭:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০