ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগা

ইয়োশিহিদে সুগা

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে ১৪ সেপ্টেম্বর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ইয়োশিহিদে সুগা। এ মাসের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন তিনি।

ইয়োশিহিদে সুগা যে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন তা অনেকটাই নিশ্চিত ছিল। যদিও তিনি ছাড়াও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা, আবের মন্ত্রিসভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো, বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী তারো আসোর নামও শোনা যাচ্ছিল। তবে সবাইকে হারিয়ে ইয়োশিহিদে সুগাই শিনজো আবের উত্তরসূরী হলেন। দলে যিনি শিনজো আবের ডান হাত হিসেবে বিবেচিত।

দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড সৃষ্টি করেন শিনজো আবে। তবে দীর্ঘদিন ধরে আলসার রোগে ভোগা ৬৫ বছরের শিনজো আবে শারীরিক অসুস্থতার কারণে ২৮ আগস্ট অবসর নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০