ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছেলেদের দলে খেলবেন নারী ফুটবলার

ইউকি নাগাসুতো

ইউকি নাগাসুতো

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইতিহাসে এই প্রথমবার কোনো নারী ফুটবলার হিসেবে ছেলেদের দলে খেলবেন জাপানের ইউকি নাগাসুতো। যিনি জাপানের হয়ে ২০১১ নারী বিশ্বকাপ জিতেছিলেন। যুক্তরাষ্ট্রের পেশাদার নারী লিগের দল শিকাগো রেড স্টারস থেকে ধারে জাপানের কানাগাওয়া লিগের অপেশাদার দল হায়াবুসা ইলেভেনে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। ওই দলটি কিন্তু ছেলেদের।

এই ব্যতিক্রমী ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে নাগাসুতো বলেন, ‘মেয়েদের এই বার্তাটা দিতে চাই যে তারা ছেলেদের দলেও যোগ দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে। সত্যি বলতে ছেলেদের দলে কতটা ভালো খেলবে তা জানি না। তবে নিজের সর্বোচ্চটাই নিংড়ে দেব। অভিজ্ঞতার সঙ্গে পারফরম্যান্সও ভালো হচ্ছে, এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এটাই সঠিক সময়।’

২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মেগান র‌্যাপিওনি লিঙ্গবৈষম্য নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেখান থেকে প্রেরণা নিয়েই ছেলেদের দলে যোগ দেওয়ার চ্যালেঞ্জটা নিয়েছেন নাগাসুতো। তবে হায়াবুসার হয়ে নাগাসুতো কবে মাঠে নামবেন তা এখনো নিশ্চিত নয়। তবে নতুন ক্লাবের হয়ে যত দ্রুত সম্ভব মাঠে নামতে চান তিনি। নাগাসুতোর বড় ভাই গেঙ্কি জে-লিগের সাবেক ফুটবলার। এখন তিনি খেলছেন হায়াবুসায়। নাগাসুতোর এ ক্লাবে আসার পেছনে তার ভাইয়ের অবদান অতুলনীয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছেলেদের দলে খেলবেন নারী ফুটবলার

আপডেট সময় ০৮:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০