ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসি প্রদীপসহ ৩ জনের জামিন মেলেনি, ফের রিমান্ডে

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও মুক্তি মিললো না অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালের। এই তিন আসামিকে আবারও তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

২৮ আগস্ট প্রত্যেক আসামির তৃতীয় দফায় চারদিন করে রিমান্ড চেয়ে র‌্যাবের আবেদনের ওপর দুপক্ষের শুনানি শেষে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এ আদেশ দেন।

এর আগে বেলা আড়াইটার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে করা হয় স্বাস্থ্য পরীক্ষা।

এর আগে আরও দুই দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আদালতের আদেশের পর আসামি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলে গণমাধ্যমকে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

ওসি প্রদীপসহ ৩ জনের জামিন মেলেনি, ফের রিমান্ডে

আপডেট সময় ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০