ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস

বাংলারচিঠিডটকম ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ দিনের ছুটি শেষে ৩ আগস্ট অফিস-আদালত খুলেছে। খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও।

সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল আজহার ৩ দিন ছুটি ভোগ শেষে আজ থেকে কাজে যোগ দিয়েছেন।

৩১ জুলাই থেকে ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয়। পরদিন ১ আগস্ট ঈদুল আজহা পালিত হয়। ২ আগস্ট ছিল ঈদের ছুটির শেষ দিন।

মহামারীকালের ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে।

এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারেননি। গত ১৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কর্মস্থল ত্যাগ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভা থেকে ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়।

এদিকে ঈদে গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও ৩ দিন রাখা হয়। ঈদের আগে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে গার্মেন্টস কর্মীদের ঈদে রাজধানী ছেড়ে না যাওয়ার আহবান জানানো হয়েছিল। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরতদেরও আজ থেকে কর্মস্থলে যোগ দিতে হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস

আপডেট সময় ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০