ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

যমুনার পানি কমছে, ব্রহ্মপুত্রের বাড়ছে

বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও নিচু এলাকা। ছবিটি ৩ জুলাই জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের আড়ংহাটি গ্রাম থেকে তোলা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে যমুনা নদীর পানি কমা অব্যাহত রয়েছে। অপরদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদ এই নদের অববাহিকার অভ্যন্তরীণ অন্যান্য নদ-নদীর পানি দ্রুত বাড়ছে বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ এ প্রতিবেদককে জানান, জেলার বাহদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি প্রবাহের বিপদসীমা হলো ১৯ দশমিক ৫০ মিটার। পানি বাড়তে বাড়তে সর্বশেষ ৩০ জুন দুপুরে ২০ দশমিক ৩৬ মিটার পর্যন্ত উঠেছিল। অর্থাৎ ওইদিন বিপদসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হয়। ওইদিন সন্ধ্যা থেকে ফের পানি কমতে শুরু করে। পানি কমতে কমতে সর্বশেষ ৪ জুলাই সন্ধ্যায় ২০ দশমিক শূন্য ২ মিটারে নেমে আসে। এরপরও এই সময়ে বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে।

পানি কমতে থাকায় যমুনানদী তীরবর্তী উপজেলাগুলোয় পানিবন্দি পরিবারগুলোর কিছু কিছু পরিবার স্বস্তিতে রয়েছে। এখনও অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

অপরদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত বাড়ছে। এই নদের পানি প্রবাহের বিপদসীমা ১৭ মিটার। ৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত এই নদের পানির উচ্চতা মাপা হয় ১৬ দশমিক ১৫ মিটার। অর্থাৎ এই নদের পানি বিপদসীমার এখনও ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় ইতিমধ্যে এই নদের অববাহিকার অন্যান্য নদ-নদী ও খালবিলসহ নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

যমুনার পানি কমছে, ব্রহ্মপুত্রের বাড়ছে

আপডেট সময় ১০:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০