ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই : ডিসি মোহাম্মদ ইউসুপ আলী শ্বশুরবাড়ির লোকদের হয়রানির অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল  ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত

সরিষাবাড়ীতে একটি ডায়াগনোস্টিক সেন্টার লকডাউন

সরিষাবাড়ী উপজেলার ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টারকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনায় আক্রান্ত পিতা-পুত্রকে নিয়ম না মেনে চিকিৎসা দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টারকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ওই ডায়াগনোস্টিক সেন্টারের সব কর্মকর্তা ও কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে থাকা ও নমুনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

২২ এপ্রিল পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের বাবা ও ছেলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। তাদের সাধারণ রোগী হিসেবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয় ডায়াগনোস্টিক সেন্টারটি।

জানা যায়, চিকিৎসা নিতে আসা ওই দুজনকে করোনা উপসর্গ দেখে সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য বিভাগে খবর দিয়ে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

২৪ এপ্রিল তাদের প্রতিবেদন আসে। প্রতিবেদনে উভয়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের একজন ৬০ বছর বয়সী বাবা ও অপরজন ৩৫ বছর বয়সী ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে ২৫ এপ্রিল দুপুরে বলেন, দুইজন করোনা পজেটিভ ব্যক্তি ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ায় প্রতিষ্ঠানটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সকল কর্মরত কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার ও নমুনা সংগ্রহের জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র এক শিশু নিহত

সরিষাবাড়ীতে একটি ডায়াগনোস্টিক সেন্টার লকডাউন

আপডেট সময় ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০