ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

নালিতাবাড়ীতে ননদের দায়ের কোপে ভাবী খুন, দুই ননদ আটক

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ননদের দায়ের কোপে ভাবী খুন হওয়ার ঘটনা ঘটেছে। মৃতের নাম নাসিমা বেগম। ২২ এপ্রিল রাত সাড়ে দশটার সময় বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে কলহের জের ধরে নাসিমা খুন হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ননদকে আটক করেছে পুলিশ। উপজেলার নামাছিটপাড়া এলাকার বুলবুলের স্ত্রী নাসিমা।

স্থানীয় সূত্র জানায়, ২২ এপ্রিল রাতে নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার তিন কন্যার মধ্যে বাড়ির গাছ কাটা নিয়ে বিবাদ বাঁধে। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান এবং ভাই বুলবুল ও তার স্ত্রী সবাই ঝগড়ায় লিপ্ত হয়। এসময় বুলবুলের বোনেরা নাসিমার উপর হামলা চালিয়ে দা নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর অবস্থায় নাসিমাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল বলেন, ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

নালিতাবাড়ীতে ননদের দায়ের কোপে ভাবী খুন, দুই ননদ আটক

আপডেট সময় ০৫:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০