ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি নতুন সাজে সজ্জিত হল জামালপুর পাবলিক লাইব্রেরি শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত মেলান্দহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বকশীগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার শেরপুরে গতানুগতিক প্রচারণা ভেঙে জনগণের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

রশিদপুরে ২০০ জন পেল সংসদ সদস্য মোজাফফরের খাদ্য সহায়তা

খাদ্য সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য মোজাফফর হোসেনের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নে ২০০ জন অসহায় কর্মহীন মানুষ পেল সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের খাদ্য সহায়তা। ১৮ এপ্রিল সকালে রশিদপুর ইউনিয়নের পাকুল্য ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে ও রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্য সহায়তা বিতরণের সময় সাইফুল ইসলাম রাহাত বলেন, সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে খেটে-খাওয়া সাধারণ মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। তাদের কথা চিন্তা করেই সংসদ সদস্য মহোদয় এ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন।

জানা গেছে, খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ১ কেজি ও পেঁয়াজ ১ কেজি করে।

এসময় রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বিএসসি, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিল ও সহসভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেকেই অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস : শোক র‍্যালি ও আলোচনা সভা করেছে জামালপুর জেলা বিএনপি

রশিদপুরে ২০০ জন পেল সংসদ সদস্য মোজাফফরের খাদ্য সহায়তা

আপডেট সময় ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০