ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের অভিযান, ৪১ হাজার টাকা জরিমানা আদায়

অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনায় দুইজন আক্রান্ত হলেও হুঁশ ফেরেনি মানুষের। সরকারি নির্দেশনা অমান্য করে এখনো অনেক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার প্রয়োজনের তাগিদেও ঘুরাঘুরি করছেন।

গত ৭ এপ্রিল জেলা প্রশাসন থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করলেও সরকারি সেই নির্দেশনা উপেক্ষা করে বকশীগঞ্জ পৌর শহর, নঈম মিয়ার বাজার, সারমারা বাজার, রামরামপুর মোড়সহ বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। এতে করে শহর ও হাট-বাজারগুলোতে মানুষের ভীড় জমতে থাকে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ১২ এপ্রিল দুপুরে অভিযানে নামেন উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

অভিযানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সহ অযথা মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করার দায়ে ১১টি মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নাগরিককে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘর হতে বাইরে না বের হওয়া সহ সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ প্রদান করেন ইউএনও।

অভিযানের সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুর ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের অভিযান, ৪১ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট সময় ০৪:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০