ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

জামালপুরে ৩৫০ জন পেল বিএনপির খাদ্য সহায়তা

গেইটপাড় হরিজন কলোনিতে অসহায়দের খাদ্য সহায়তা তুলে দেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদলগুলো। এরই অংশ হিসেবে ৩ এপ্রিল দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক নিরাপদ দূরত্ব মেনে ৩৫০ জন অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া, নাছিরপুর, দেওয়ানপাড়া, গেইটপাড় হরিজন কলোনি, দড়িপাড়া ও কম্পপুর এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, করোনাভাইরাসের প্রভাব দেশে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। আমি দলের পক্ষ থেকে যতটুকু পেরেছি ততটুকু নিয়ে অসহায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন পর্যন্ত এ সমস্যা দূর না হবে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে জামালপুর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

জামালপুরে ৩৫০ জন পেল বিএনপির খাদ্য সহায়তা

আপডেট সময় ১০:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০