ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন জমি নিয়ে সংঘর্ষে আহতরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন জমি নিয়ে সংঘর্ষে আহতরা। ছবি : বাংলারচিঠিডটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। ২ এপ্রিল সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চর আদ্রা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হাবিবুর রহমান ও মৃত ছলি মন্ডলের ছেলে আব্দুস সালামের মধ্যে ৯৩ শতক আবাদী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। হাবিবুর রহমান তার দখলে থাকা ওই জমিতে ধান চাষ করেন। ২ এপ্রিল সকালে আব্দুস সালাম দলবল নিয়ে ওই জমি নিজের দাবি করে দখল নিতে যান। এসময় অপরপক্ষ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর হাবিবুর (৫৫), সালাম (৬০), বখতিয়ার (৫০), লিটন (৩২), তসলিম (৩২), জেসমিন (৩০), মিস্টার (২৭), নজিরন (৫৫), হাসমত (৩৫), সোহরাব (৬০), মায়া (৩৫), হামিদ (৩০), দুলাল, (৪০), রাসেল (১৬), গফুর (৬৫), কালু মন্ডল (৭০), সেকান্দর (৬৫), শফিকুল (৪০) ও মোমেনাকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান জানান, জমিটি গ্রাম্য শালিসে আমাদের বলে সাব্যস্ত করা হয়েছে, সে অনুযায়ী আমরা ভোগ করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা করায় আমরা বাধা দেই, এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

অপরদিকে আব্দুস সালাম জানান, জমিটি অন্যায়ভাবে তারা ভোগদখল করে আছে। আদালত আমাদের রায় দেয়ায় আমরা দখল নিতে গিয়েছিলাম।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০