ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত

নিহতের স্বজনের আহাজারী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। ১১ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার তারাকান্দী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় শিমুলতলী এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি জাফর শেখ ও ওই বাজারের ঝাড়ুদার খুকি ওরফে পেচি। জাফর শিমুলতলীর মৃত গফুর শেখের ছেলে ও খুকি একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

নিহতদের স্বজন তাঁরা মিয়া ও হাশেম জানান, খুকি প্রতিদিনের মত সকালে বাজার ঝাড়ু দিতে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। অন্যদিকে তারাকান্দি বাজারের ওয়েল্ডিং মিস্ত্রি জাফর সারারাত কাজ শেষে একই পথ দিয়ে বাড়ি ফিরার পথে এই ঘটনা দেখে ওই গাড়ীটিকে থামাবার চেষ্টা করে। এ সময় তাকেও চাপা দিয়ে গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিকট শব্দ হলে আশপাশের লোকজন এসে মরদেহ দুইটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টির সুরতহাল করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত

আপডেট সময় ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০