ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

ট্রেনের বগি লাইনচ্যূত, সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত

জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় লাইনচ্যূত ট্রেনের বগি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় লাইনচ্যূত হয় ট্রেনের বগি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বঙ্গবন্ধু সেতুগামী ২৫৩নং আপ সাধারণ যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যূত হওয়ায় জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ২৫ ডিসেম্বর রাত ১২টার দিকে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। ২৬ ডিসেম্বর ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুর্ঘনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ের জামালপুরের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কবীর হোসেন রানা বাংলারচিঠিডটকমকে বলেন, ‘২৬ ডিসেম্বর ভোর চারটার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসেই উদ্ধার কাজ শুরু করে। ভোর সোয়া ৫টার দিকে বগিটি উদ্ধার করার পর থেকেই এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনের ওই বগিটির দুই জোড়া চাকার পুল রড ভেঙে যাওয়ায় বগিটি লাইনচ্যূত হয়েছিল। উদ্ধার কাজ শেষে দুর্ঘটনা কবলিত ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনের দিকে ছেড়ে গেছে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫৩নং আপ সাধারণ যাত্রীবাহী ট্রেনটি ২৫ ডিসেম্বর রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পথে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার পর রাত ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যূত হয়। কিন্তু ট্রেনটির চালক টের না পাওয়ায় ওই অবস্থাতেই ট্রেনটির চাকা ছেচড়ে ছেচড়ে সামনের দিকে যাচ্ছিল। চাকা ছেচড়ে যাওয়ার শব্দ ও ট্রেনের অস্বাভাবিক ঝাকুনি টের পেয়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত চালককে জানান। পরে চালক ট্রেন থামান। আকস্মিক শব্দ ও ঝাকুনিতে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নিরাপদে নেমে যান। এ দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

ট্রেনের বগি লাইনচ্যূত, সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত

আপডেট সময় ০৩:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯