ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

ত্রিশ লাখ প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

বাংলারচিঠিডটকম ডেস্ক: ত্রিশ লাখ প্লাস্টিক বোতল দিয়ে সাজানো ছয় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

১৫ ডিসেম্বর মহাখালী টিএন্ডটি মাঠে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের দূষণ রুখতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১৫-২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে কুড়িয়ে সংগ্রহকৃত ৩০ লক্ষ ব্যবহৃত প্লাস্টিক বোতলের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফুট বাই ৭১ ফুট একটি নৌকা, প্লাস্টিকের বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ নানান রকমের সামগ্রী।

মেয়র বলেন, প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে, সামদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে, এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক আমাদের পরিবেশে থেকে যাবে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. মঈন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ত্রিশ লাখ প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

আপডেট সময় ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯