ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

লক্ষ্মীরচরে ফুটবল টুর্নামেন্টে শেরপুর চ্যাম্পিয়ন

খেলা উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচরে দুরন্ত ক্লাব ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বিকেলে লক্ষ্মীরচরের দর্গতলা ঈদগাহ্ মাঠের পাশে খেলার আয়োজন করে দুরন্ত ক্লাব।

খেলা শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আলোচনা সভা শেষে বরুয়ামারী একাদশ বনাম শেরপুর একাদশের ফুটবল খেলাটি উপভোগ করেন নেতৃবৃন্দ। শেরপুর একাদশ বারুয়ামারী একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে ও দুরন্ত ক্লাবের সভাপতি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, তুলসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও দুরন্ত ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

লক্ষ্মীরচরে ফুটবল টুর্নামেন্টে শেরপুর চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯