ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

চারতলা ভবন হচ্ছে কেশবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায়

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কেশবপুর ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর দুপুরে মাদরাটির পরিচালনা কমিটির আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফজলুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ফনি প্রমুখ।

এরআগে মাদরাসাটির চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। পরে মাদরাসাটির উত্তর উত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মাদরাসাটির শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসাটির সুপার মাওলানা মো. কোরবান আলী।

জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চারতলা ভবন হচ্ছে কেশবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায়

আপডেট সময় ১০:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯