ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে যুব সংহতির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

২৩ নভেম্বর জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর দুপুরে শহরের ডাকপাড়ায় সেতুলী বেম্বু গার্ডেন মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখা।

জামালপুর জেলা জাতীয় পার্টির নেতা হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন সেলিম, আব্দুল মালেক, ছালাম আজাদ ও হামীদুল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আসাদুল্লাহ, খলিলুর রহমান, দেলোয়ার হোসেন রাজু, সাইফুল, হারুন, জাকারিয়া, বেলাল, সুলতান, মাসুদ, আব্দুল্লাহ আল ফারুক, আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা জাতীয় যুব সংহতির সংগ্রামী আহবায়ক আইনজীবী আনিছুর রহমান।

এসময় জেলার বিভিন্ন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টি গণমানুষের দল, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন গণমানুষের নেতা। তিনি আজীবন বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে গেছেন। তিনি দেশকে উন্নত সমৃদ্ধ করতে বাংলাদেশের যুবকদের জাতীয় যুব সংহতির মাধ্যমে কাজে লাগিয়ে ছিলেন। সেই ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব সংহতির আগামী ২৩ নভেম্বর জামালপুর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফল ও সার্থক করতে উপস্থিত যুব সংহতির নেতৃবৃন্দসহ জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে যুব সংহতির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯