ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বিএনপি নেতা খায়রুল বাশার চিশতীর মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি নেতা খায়রুল বাশার চিশতীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি শাহ্ মো. খায়রুল বাশার চিশতীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ নভেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা মরহুম শাহ্ মো. খায়রুল বাশার চিশতীর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, আইনজীবী মনজুর কাদের বাবুল খান ও কাজী মসিউর রহমান, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল ও সাজ্জাদ হোসেন পল্টন, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

বিএনপি নেতা খায়রুল বাশার চিশতীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯