ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

নকলায় জাতীয় যুব দিবস উদযাপিত

নকলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং বন্ধু যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদেরর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. ছানুয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষকলীগের আহবায়ক মো. আলমগীর আজাদ, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন খান মুকুল, সাবেক প্রধান শিক্ষক মো. মুজিবর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. সরফিকুল ইসলাম সোহেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বাবু।

দিবসটির কর্মসূচিতে বন্ধু যুব উন্নয়ন সংস্থা ও ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুব ও যুবনারীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নকলায় জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯