ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

ইসলামপুরে বাড়ি নির্মাণে বাঁধা, দুই প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিতোষ চন্দ্র সেন। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে ইসলামপুর উপজেলায় বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ায় স্থানীয় দুই প্রভাবশালী প্রতিবেশী মো. লুৎফর রহমান ও মো. আতিকুর রহমান লুইসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার। ৩০ অক্টোবর দুপুরে ভুক্তভোগী পরিতোষ চন্দ্র সেন তার বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিতোষ চন্দ্র সেন অভিযোগ করে বলেন, তার বাড়ির দুই পাশের প্রতিবেশী প্রভাবশালী মো. লুৎফর রহমান ও মো. আতিকুর রহমান লুইস দু’টি বহুতল ভবন নির্মাণ করেছেন। বর্তমানে আমি পৈত্রিক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে তারা নানাভাবে বাঁধা দিচ্ছেন। এতে আমার পরিবার পরিজন হয়রানির শিকার হয়ে খুবই শঙ্কার মধ্যে রয়েছি। প্রভাবশালীদের ওই বাড়ি নির্মাণ বন্ধে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এদিকে পরিতোষ চন্দ্র সেনের অভিযোগ খন্ডন করে প্রতিবেশী মো. লুৎফর রহমান দাবি করে বলেন, পরিতোষ চন্দ্র সেন আমার ভবন ও সীমানা প্রাচীর ঘেঁষে বাড়ি করতে ছিলেন। তাই মামলা করেছি।

অপর প্রতিবেশী মো. আতিকুর রহমান লুইস অভিযোগ প্রসঙ্গে বলেন, পৌরসভার আইন ভঙ্গ করে পরিতোষ চন্দ্র সেন আমার সীমানা প্রাচীর ঘেঁষে বাড়ি নির্মাণ করায় আমি আদালতের শরনাপন্ন হয়েছি। আদালতের মাধ্যমে ইতিমধ্যে আমি দুইবার রায় পেয়েছি। আদালত সে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে বাড়ি নির্মাণে বাঁধা, দুই প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯